1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

সুনামগঞ্জে অস্ত্রসহ যুবক আটকের ৫ দিনেও নেওয়া হয়নি আইনগত পদক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জ : সুনামগঞ্জের টেকেরঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন চুনাপাথর খনি প্রকল্প মাধ্যমিক স্কুল এন্ড কলেজে হামলার সময় চাইনিজ কুড়ালসহ সিহাব সরোয়ার শিপু নামের মাদকাসক্ত একজনকে আটকের ৫দিন পেরিয়ে গেলেও নেওয়া হয়নি আইনগত কোন পদক্ষেপ।
সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ, ম্যানেজিং কমিটি ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। চাইনিজ কুড়ালসহ আটক সিহাব সারোয়ার শিপুর বিরুদ্ধে শীগ্রই আইনগত পদক্ষেপ না নিলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ছাত্রছাত্রী ও স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে মাদকাসক্ত লম্পট সিহাব সারোয়ার শিপু টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উত্যক্ত করে। এসময় সংশ্লিস্ট কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মিতুন প্রতিবাদ করার কারণে চাইনিজ কুরাল নিয়ে সিহাব সারোয়ার শিপু কলেজের ভিতরেই হামলা করে। এসময় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে লম্পট শিপুকে চাইনিজ কুড়ালসহ আটক করে গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় সালিশ বসে। কিন্তু সালিসের মাধ্যমে সমাধান না হওয়ার কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ শিপুকে চাইনিজ কুড়ালসহ টেকেরঘাট পুলিশ ক্যাম্পের হেফাজতে নেয় এবং পরদিন বিকেলে আবার সালিশ বসে সমাধান করার আশ্বাস দিয়ে শিপুকে গোপনে তা মা সহকারী প্রাথমিক স্কুল শিক্ষিকা মনোয়ারা বেগমের হেফাজতে দিয়ে দেওয়া হয়।
কিন্তু হামলার ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও হয়নি কোন সালিশ এবং নেওয়া হয়নি আইনগত কোন পদক্ষেপ। অথচ শিপুর বিরুদ্ধে অভিযোগে কোন শেষ নেই। ইয়াবা ও পিস্তলসহ লম্পট সিহাব সারোয়ার শিপুকে র‌্যাব গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিজিবি স্কুল থেকে তাকে বহিস্কার করা হয়। এর আগে ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার পথে ইভটিজিং করার অপরাধে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে শিপুকে বহিস্কার করা হয় বলে ছাত্রছাত্রীরা জানায়।
কিন্তু টেকেরঘাট কলেজে হামলার পর শিপুকে চাইনিজ কুড়ালসহ শিক্ষক ও শিক্ষার্থীরা আটক করার ৫দিন পেরিয়ে যাওয়ার পরও আইনগত কোন পদক্ষেপ না নেওয়ায় সুনামগঞ্জ জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এ ব্যাপারে টেকেরঘাট পুলিশ ফাঁড়ি এএসআই মুসা বলেন, চাইনিজ কুড়ালসহ সিহাব সারোয়ার শিপু নামের একজনকে আটক করার বিষয়টি জানতে পেরেছি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে অস্ত্র জমা দেয়নি এবং লিখিত কোন অভিযোগও করেনি।
চুনাপাথর খনি প্রকল্প মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খাইরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালিসের মাধ্যমে লম্পট শিহাব সারোয়ার শিপুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সালিসের মাধ্যমে সমাধানের কথা বলে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছেন সংশ্লিষ্ট কলেজের কোমলমতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ।
– জাহাঙ্গীর আলম ভূঁইয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com