1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি এই নায়িকার প্রতি কিছু প্রশ্ন তুলেছেন তার প্রাক্তন স্বামী রোশন সিং। শ্রাবন্তী নাকি রোশনকে চোর, অক্ষম বলে তার মান হানি করছেন। তবে একই দিন ইনস্টাগ্রামের স্টোরিতে একজন অজানা লেখকের বক্তব্য শেয়ার করেন শ্রাবন্তী।

তাতে লেখা আছে, ‘সে ছিল ক্ষমাশীল। তার হৃদয় ছিল অনেক বড়। মানুষকে ছেড়ে যাওয়া কাকে বলে সে জানতোই না। কারণ যাদের সে ভালোবাসে তাদের মধ্যে শুধু ভালোটাই দেখতে পছন্দ করে সে। কিন্তু এটা ততক্ষন পর্যন্তই ছিল যতক্ষন না মেয়েটি অনেক পথ অতিক্রম করতে শুরু করে।

যারা তার হৃদয় ভেঙেছে তাদের ছেড়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না।’

শ্রাবন্তীর এই পোস্ট থেকেই জল্পনা শুরু। তাহলে কি প্রচ্ছন্নভাবে রোশনকেই জবাব দিলেন নায়িকা। তিনি কি জানিয়ে দিলেন যে তিনি আর রোশনকে ক্ষমা করতে পারবেন না!

গত বছর পূজার আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিং। এরপর সংসার টিকিয়ে রাখতে এবছর জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন রোশন। তিনি শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে চেয়েছিলেন।

এই মামলার শুনানি হয়েছে বারবার। কিন্তু একবারও সেখানে উপস্থিত হননি শ্রাবন্তী।

এরপর সেই মামলার লিখিত জবাবেই গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। কিন্তু বারোদিন কেটে যাওয়ার পরও সেই চিঠি বা ডিভোর্সের নোটিশ পাননি বলেই দাবি করছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com