1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

রোমানিয়া সীমান্তে ১৩ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

প্রবাসের ডেস্ক : অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টাকালে রোমানিয়া সীমান্ত থেকে বাংলাদেশিসহ ৩০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি। বুধবার রোমানিয়ার আরাদ বর্ডার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তের পেরুগ ম্যারে এলাকায় পুলিশ ১৩ জনকে হেঁটে যেতে দেখে পরিচয় নিশ্চিতের জন্য তাদেরকে থামার নির্দেশ দেয়।

বিবৃতিতে পুলিশ বলেছে, ‘ওই এলাকায় তাদের উপস্থিতি বৈধ না হওয়ায় তাদেরকে তল্লাশি চৌকির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তদন্তের পর জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক।’

পুলিশ আরও জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশকে নাদলাক ২ ও নাদলাক ১ সীমান্ত পয়েন্ট থেকে আটক করা হয়েছে। নাদলাক ২ পয়েন্ট দিয়ে দুটি ট্রাকে করে পণ্যের আড়ালে ১২ আফগান ও তুর্কিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়া নাদলাক ১ পয়েন্ট দিয়ে একটি কাগজের ট্রাকে করে নিয়ে পাঁচ আফগানকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তাদের আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com