1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

হিলিতে পেঁয়াজের দাম কমে ৬০ টাকা কেজি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দিনাজপুর: দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। হিলি বন্দর বাজারে আসা এসব পেঁয়াজ ভারত থেকে আমদানিকৃত। প্রকার ভেদে এসব পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভারতের নতুন পেঁয়াজ এসেছে, যার কারণে দামও কমছে। এদিকে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহ আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিলো পাইকারি বাজারে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। আজ তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে।

কম দাম পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, “বাজারে পেঁয়াজের দামটা অনেকটা কমে গেছে। এর আগে ১০০ টাকা কেজি কিনেছিলাম। আজ ৭০ টাকা কেজি দরে কিনলাম। তবে যদি আগের স্বাভাবিক দামে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য ভাল হতো।”

খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “পেঁয়াজের দাম কমেছে। আমরা ভাল মানের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি কিনে তা খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com