1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। শ্রীবরদী পৌর শহরের সাতানী মহল্লায় রবিবার এ ঘটনা ঘটে। নিহত খোকন গাজী (৫০) ওই মহল্লার মৃত আব্দুল আওয়াল গাজীর ছেলে।
পুলিশ জানায়, বড় ভাই মানিক গাজীর সাথে ছোট ভাই খোকন গাজীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার (২২ ডিসেম্বর) সকালে মানিক গাজী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খোজন গাজীর উপর আক্রমন করে। এতে খোজন গাজী, তার ছেলে সাগর গাজী ও মেয়ে কাঞ্চন গুরুতর আহত হয়। পরে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন গাজী মারা যায়।
এ ঘটনায় নিহতর ছেলে সোহাগ গাজী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মূল আসামীসহ এজাহার নামীয় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com