1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

বড়দিন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নালিতাবাড়ী (শেরপুর) : খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন নিরাপদ ও যথাযথভাবে পালনের লক্ষ্যে খ্রীষ্টান সম্প্রদায় ও অন্যান্য ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বারমারী ধর্মপল্লী মাঠে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বারমারী ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, জেলা পরিষদ সদস্য ও নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান প্রমুখ। এতে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার অবিরত রায়, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়াসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com