রফিকুল ইসলাম, যশোর: বেনাপোল স্থলবন্দরে মাল আমদানি রপ্তানি ট্রাক দীর্ঘ সিরিয়ালে দাড়িয়ে থাকা গাড়ির ভিতরে মৃত ড্রাইভার এর লাশ পাওয়া গেছে।
রবিবার (৩ অক্টোবর) সকালে দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে রপ্তানী পণ্য বোঝাই ট্রাকের ভিতর স্ট্রোক করে তিনি মারা যান। ট্রাকচালক কাজল হোসেন বরিশাল ঝালকাঠি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
রপ্তানি ট্রাকচালকরা বলেন, আমরা ঢাকা থেকে একসাথে ভারতীয় পণ্য বোঝাই গাড়ি নিয়ে বেনাপোলে এসেছি। সে নিজে গাড়ি সিরিয়ালে দিয়ে ঘুমায়। এরপর ঘুম থেকে না উঠলে তাকে ওই স্থানেই মৃত অবস্থায় পাওয়া যায়।