1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নকলায় সুতিখালী নদী দখল মুক্ত করতে অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার সুতীখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী দখল মুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পলাশকান্দি, পাঁচকাহনিয়া ও পাঠাকাটা এলাকায় এ নদী দখল মুক্ত করতে নদীপারের সকল অবৈধ গাছের বাগান, স্থাপনা, নদীতে গড়ে ওঠা অবৈধ মাছের প্রকল্প ও পুকুর উচ্ছেদ শুরু করা হয়। দীর্ঘদিন পরে হলেও ঐতিহ্যবাহী সুতিখালী নদীটি অবৈধ দখলমুক্ত শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আগামী ৩ দিনে এ নদীর দখল হওয়া অন্তত ৩ কিলোমিটার অংশ উদ্ধার করা হবে জানিয়েছে প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়।
এছাড়াও সুতিখালী নদীর ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে নদীটি পুণঃখননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম।
অভিযানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শেরপুরের সহকারী কমিশনার আশরাফুল ইসলাম রাসেল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম, পাঠাকাটা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাতসহ জেলা-উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com