1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

প্রেম করছেন রাকুল

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী।

রোববার (১০ অক্টোবর) রাকুলের জন্মদিন। বিশেষ দিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রাকুলের সঙ্গে হাত ধরে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকি ভাগনানি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব।’

বর্তমানে রাকুলের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com