1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুর নিকট ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার যাত্রী চাঁন মিয়া ওরফে টাকী মিয়া (৪০) নিহত হন এবং আরও তিন যাত্রী আহত হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত অটোরিক্সাটি শেরপুর থেকে যাত্রী নিয়ে জামালপুর যাচ্ছিল। জামালপুর পৌছার আগ মুহুর্তে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুর কাছে কুলুরচর নামক স্থানে পৌঁছলে জামালপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি অটোরিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে চাঁনমিয়া ওরফে টাকি মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত বাকী তিনজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com