1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাজ-শিল্পার বিরুদ্ধে শার্লিনের মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এই জুটির বিরুদ্ধে প্রতারণা ও মানসিক হয়রানির অভিযোগ এনেছেন তিনি।

এএনআই জানিয়েছে, গত ১৪ অক্টোবর শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। সংবাদ সংস্থাটিতে তিনি বলেন, ‘আমি রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক আচরণের অভিযোগ এনে মামলা দায়ের করতে অনুরোধ জানিয়েছি।’

এদিকে গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। সেই সময় শার্লিন দাবি করেন, রাজ জোর করে এই অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন এবং হঠাৎ তাকে চুমু খান। শার্লিন চোপড়া বলেন, ‘রাজের এমন আচরণে অবাক হয়েছিলাম। তার স্ত্রী শিল্পার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করি। রাজ জানিয়েছিল, তাদের সম্পর্কে জটিলতা কাজ করছে, বাড়িতে বেশিরভাগ সময় চাপে থাকে। আমি তাকে বাধা দিই। ভীষণ ভয় পেয়েছিলাম। দৌড়ে ওয়াশরুমে ছুটে যাই। রাজ বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।’

এর আগে শার্লিন দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি। শিল্পার স্বামীর হাত ধরেই নাকি অ্যাডাল্ট দুনিয়ায় পা রেখেছেন এই অভিনেত্রী। প্রতিটি কাজের জন্য ৩০ লাখ রুপি পেতেন। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছেন তিনি। রাজ কুন্দ্রা ছাড়াও আরো কয়েকজন এর সঙ্গে যুক্ত ছিলেন বলে তার দাবি।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর  মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com