1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি খাবার বর্জন করলেন গৌরি

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : কেউ বলছে মাদককাণ্ড কেউ বা দাবি করছেন বিজেপি সরকারের আক্রোশের শিকার শাহরুখ খানের ছেলে আরিয়ান। তার গ্রেফতার হওয়া নিয়ে ভারতেই দ্বিধা বিভক্তি দেখা গেছে নানা তারকা ও মানুষের মাধ্যে।

তবে ঘটনা যাই হোক, আরিয়ান এখনো জেলে এটাই খবর। বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান খান।

এ ঘটনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের মন ভালো নেই তো জানা কথা। তার বাড়ি যে ‘মান্নাত’- এ সব সময় উৎসব থাকতো সেখানেে এখন বিষন্নতা। নেই মানুষের আনাগোনা। আলোক সজ্জা। কোথাও যেন প্রাণ নেই এই বাড়িতে।

এদিকে ছেলের জন্য নানা রকম মানত করেছেন শাহরুখপত্নী গৌরী খান। নিয়েছেন এক ব্রত। ইন্ডিয়া টাইমসের সৌজন্যে জানা গেল, আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি জাতীয় খাবার ছুঁয়ে দেখবেন না তিনি।

৭ অক্টোবর নবরাত্রির দিন তিনি এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে আরিয়ানের মাদক মামলার শুনানি ছিল। কিন্তু জামিন নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে জেলেই থাকতে হবে। একইভাবে আরিয়ানের দুই বিশেষ বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকেও জেলে থাকতে হবে।

আরিয়ান ও আরবাজ আর্থার রোড জেলে রয়েছেন। সেখানে মহিলাদের হাজত নেই বলে মুনমুন ধামেচাকে বাইকুল্লা জেলে রাখা হয়েছে বলে শোনা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com