1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু

শ্রীবরদীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলীর হীরক জয়ন্তি অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলী ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলীর আয়োজনে হারিয়াকোনা মিশনারী বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের আদিবাসী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে বরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলীর সভাপতি পা: এলিয় মৃ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প ইনচার্জ হারুন অর রশিদ, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিএসসি পাল পুরোহিত রেভা: ফাদার শেখর পেরেরা, শ্রীবরদী টিডব্লিউএ চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, বকশীগঞ্জ টিডব্লিউএ চেয়ারম্যান ডি হোশেও ম্রং, ঝিনাইগাতী টিডব্লিউএ চেয়ারম্যান মি: নবেশ খকসী সহ গারো সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার লোক।
এছাড়াও হীরক জয়ন্তির অন্যান্য অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ভারতের মেঘালয় রাজ্যের রংজ্যাং ব্যাপটিস্ট মন্ডলীর প্রধান রেভ: হেলডিসন এম সাংমা।
এসময় হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলীর প্রতিষ্ঠাতা, জমিদাতা ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হারিয়াকোনা মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিপুন ম্রং ও ডিকন মন্ডলী মর্নিটন ম্রং এছাড়াও ওই বিদ্যালয় মাঠে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com