1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন সামান্থা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের ‘রোমান্স কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

এদিকে ‘লায়ন’ নামের এই সিনেমার জন্য নয়নতারা প্রথম পছন্দ ছিলেন না। শাহরুখের বিপরীতে অভিনয়ের জন্য সামান্থা রুথ প্রভুকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু এই অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘লায়ন’ সিনেমাটি ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজের অনুকরণে এটি তৈরি হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা। তবে ভক্তদের ধারণা, বড় কোনো চমক নিয়েই হাজির হবেন শাহরুখ ও অ্যাটলি।

‘লায়ন’ সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com