1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

‘আজব’ স্টাইল শিল্পার চুলে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : স্বামী রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডের কারণে টানা কয়েক মাস আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সব সামলে স্বাভাবিক জীবনে ফিরছেন এই অভিনেত্রী। এবার নিজের চুলের ‘আজব’ কাট দিয়ে আলোচনায় উঠে এলেন তিনি। যার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘বাজিগর’ খ‌্যাত এই শিল্পী।

জিমে ওয়ার্মআপ করার পর এই ভিডিও ধারণ করেছেন শিল্পা। প্রকাশিত ভিডিওতে দেখা যায়—শিল্পার পরনে ধূসর রঙের ট্যাঙ্ক টপ আর ট্র্যাক প্যান্ট। মাথার চুল বেশ দীর্ঘ। লম্বা চুলের ঘাড়ের অংশে আন্ডারকাট করিয়েছেন। যা দেখতে বেশ আজব লাগছে। নেটিজেনরাও এমনই মন্তব‌্য করছেন।

তবে শিল্পার চুলের এই স্টাইল করার সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। ক‌্যাপশনে তা জানিয়ে শিল্পা লিখেন—‘‘জীবনে প্রতিদিন ঝুঁকি নিতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আন্ডারকাট বাজ কাট হোক কিংবা আমার নতুন অ্যারোবিক ওয়ার্কআউট হোক, যা ‘ট্রাইবাল স্কোয়াট’ নামেও পরিচিত।’’

ফিটনেসের বিষয়ে বরাবরই খুব সচেতন শিল্পা। আপতত রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। সদ্যই সুপার ড‌্যান্সার চ্যাপ্টার ফোর-এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। সনি টিভির পরবর্তী রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর বিচারকের আসনেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com