1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন রকমের গান”কান্না বোঝার লোক”

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: আসছে খুব শীঘ্রই আকাশ মাহমুদের কন্ঠে সম্পূর্ণ ভিন্ন রকম একটি গান”কান্না বোঝার লোক”। গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।কান্না বোঝার লোক”গানটির শুটিং সম্পন্ন হয়েছে ফরিদপুরে। মডেল হিসেবে গানটিতে দেখা যাবে আকাশ মাহমুদ,আফরোজ জাহান এনি এবং রাকিব রাফি কে। গানটির কথা লিখেছেন, ভিডিও ধারণ, এডিটিং এবং ভিডিও ডিরেকশন দিয়েছেন আশিক মাহমুদ।

“কান্না বোঝার লোক”গানটি সম্পর্কে আকাশ মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতই আমি চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার। আমার গানগুলোতে ভালোবাসে এবং সুন্দরভাবে সেটা কে গ্রহণ করে। তাছাড়া তিনি আরো বলেন, আসলে কান্না বোঝার লোক গানটি আমার অন্যান্য গানের মত নয়। চেষ্টা করেছি ভিন্ন রকম কিছু করার। জানিনা কতটুকু পেরেছি বাকিটা আমার ভালোবাসার দর্শকরা দেখলেই বলতে পারবে। আর গল্পটায় একদম ভিন্ন রকম একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন আশা করি সবার ভালো লাগবে।

“কান্না বোঝার লোক” গানটি সম্পর্কে রাকিব রাফি কে কিছু বলতে বললে তিনি বলেন, আকাশ মাহমুদ নিঃসন্দেহে একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী একাধারে সঙ্গীত পরিচালক।আকাশ এবং আশিক ভাই সব সময় তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এই গানটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।আমি আশাবাদী এই গানটা সকালে ভালোভাবে গ্রহণ করবে। গানটির অফিশিয়াল পোস্টার ইতিমধ্যে প্রকাশ করার পর অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভকামনা পেয়েছি পেয়েছি। আশা করি সেই মান ধরে রাখতে পারব।

“কান্না বোঝার লোক” শিরোনামের গানটি রিলিজ হবে খুব শীঘ্রই TR MUSIC STATION এর ইউটিউব চ্যানেলে।সকলকে দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com