1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভরণপোষনের জন্য ৭ লাখ টাকা দাবি করেছেন শ্রাবন্তী

  • আপডেট টাইম :: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে একটি বছর আলাদা কাটিয়ে দিলেন শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশন সিং। গত বছর পূজার পরই জানা যায় রোশন ও শ্রাবন্তীর সম্পর্কে ভাঙন ধরেছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। বারবার শ্রাবন্তী ও রোশনকে নিয়ে নানা গুঞ্জন, নানা ট্রল। তবে এ নিয়ে প্রকাশ্যে শ্রাবন্তী কিছু না বললেও, রোশন কিন্তু প্রথম থেকেই শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

স্ত্রী শ্রাবন্তীকে ঘরে ফেরাতে চলতি বছরের জুলাই মাসে মামলাও করেন রোশন। কিন্তু শ্রাবন্তী নিজের অবস্থান থেকে একেবারেই সরলেন না। বরং রোশনের কাছ থেকে চাইলেন ডিভোর্স। আদালতে বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করলেন শ্রাবন্তী। সে মামলায় রোশনের কাছ থেকে প্রতিমাসে ভরণপোষনের জন্য ৭ লাখ টাকা দাবি করেছেন!

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে বলা হয়, রোশন সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল জানিয়েছেন, শ্রাবন্তীর পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে প্রতি মাসে ৭ লাখ টাকা দাবি করেছেন শ্রাবন্তী। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে।

কয়েকদিন আগে রোশন জানিয়েছিলেন, ‘সবার জীবনেই প্রাক্তন রয়েছে। আমারও ছিল। তবে সেটা ৫ বছর আগে। শ্রাবন্তীকে আমি জানিয়েছিলাম। শ্রাবন্তীর বন্ধুরা সেই মেয়েটিকে ফোন করে বলেছে, আমি নাকি টাকা নিয়ে পালিয়ে গিয়েছি। আমি নাকি জালিয়াত। আমার একটাই কথা, আমি যদি সত্যিই টাকা নিয়ে পালিয়ে গিয়ে থাকি, তাহলে পুলিশে যাচ্ছে না কেন?’

তবে ভরণপোষণ মামলা নিয়ে রোশন বলেছেন, ‘আপাতত এ নিয়ে কিছুই মন্তব্য করতে চাই না। যা হবে আদালতে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com