1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

ছেলে আরিয়ানকে দেখতে জেলে শাহরুখ খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

 

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের আর্থার রোড জেলে মাদক-মামলায় বন্দি পুত্র আরিয়ানের সঙ্গে দেখা করলেন ‘বলিউডের বাদশা’ শাহরুখ খান। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি। তার সঙ্গেই ফিরে যান আইনজীবীদের দলটিও।

আরিয়ানের সঙ্গে দেখা করে জেল থেকে বেরোনর পর শাহরুখ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যেমন মুখ খোলেননি ভেতরে যাওয়ার সময়েও। লম্বা-চওড়া চেহারার দেহরক্ষী তাকে ঘিরে দ্রুত গাড়িতে তুলে দেন। অনতিবিলম্বে জেলচত্বর ছেড়ে যান শাহরুখ। তাঁর সঙ্গে বেরিয়ে যায় তাঁর আইনজীবীর দলও।

গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। এরপর ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। ৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে।

গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এরমধ্যে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে তিনি এখনও জেলেই বন্দি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com