1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহরুখ খানের বাড়িতে এনসিবির অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : শাহরুখ খান বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ছেলে আরিয়ানের সঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে দেখা করতে যান। তার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল পৌঁছে যায় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ। বিষয়টি চাঞ্চল্যের জন্ম দিয়েছে বলিউড তথা ভারতজুড়ে।

জানা গেছে, মিনিট পনেরো ‘মান্নাত’-এ ছিলেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা।

তারা কেন শাহরুখের বাড়িতে তল্লাশি চালাতে এসেছিলেন? এ প্রশ্নের উত্তরে এক এনসিবি কর্মকর্তা বলেছেন, ‘তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটা নয়, যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।’

আর্থার রোড জেলে যেদিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সেদিনই তার ‘মান্নাত’-এ এনসিবির গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, এ নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। জেলের ভিতরে ১৫ মিনিট সময় কাটিয়ে আবার বাইরে বেরিয়ে আসেন তিনি। ঢোকা বা বেরোনোর সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি শাহরুখ খান।

এদিকে বৃহস্পতিবার সকালে বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন শাহরুখের আইনজীবী। বিচারপতি জানান, ২৬ অক্টোবর মামলার শুনানি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com