1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

গাঁজা নিষিদ্ধ জানতেন না অনন্যা!

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : মাদক কাণ্ডে আবারো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আতশ কাঁচের নিচে বলিউড। এবার জেরার মুখে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে।

সম্প্রতি সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হন। এই ঘটনয় এনসিবি কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়েছেন অনন‌্যা। শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই অভিনেত্রীর নাম পেয়েছে এনসিবি। আরিয়ানকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিলেন এমন কথোপকথন তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গেছে।

এদিকে এনসিবি কর্মকর্তাদের নাকি অনন্যা জানিয়েছেন, গাঁজা নিষিদ্ধ এই তথ্য তিনি জানতেন না। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুরুতে অনন্যা জানান তিনি আরিয়ানকে মজা করে গাঁজা সরবরাহ করার কথা বলেছিলেন। কিন্তু গাঁজা যে নিষিদ্ধ মাদক তা তিনি জানতেন না।

গত বৃহজস্পতিবার (২১ অক্টোবর) প্রথম অনন্যাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। শুক্রবার দুপুরে ফের এনসিবির কর্মকর্তাদের মুখোমুখি হন ২২ বছর বয়সী এই অভিনেত্রী। প্রায় চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় আরিয়ানকে নিষিদ্ধ মাদক সরবরাহের কথা অস্বীকার করেন তিনি।

এদিকে অনন্যার বয়ানে সন্তুষ্ট হতে পারেননি এনসিবি কর্মকর্তারা। সোমবার ফের অনন্যাকে তলব করা হয়েছে। এনসিবি’র দাবি, অনন‌্যা অন্তত তিনবার আরিয়ানকে মাদক বিক্রেতাদের ফোন নম্বর দিয়ে মাদক পেতে সাহায‌্য করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com