1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

সন্তানদের নিয়ে কোথায় চললেন শিল্পা?

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে শনিবার (২৩ অক্টোবর) দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ের আলিবাগের উদ্দেশ্যে রওনা হন শিল্পা। জানা গেছে, ছুটি কাটানোর জন্যই সেখানে গেছেন এই অভিনেত্রী। কিন্তু এই সময় তাদের সঙ্গে ছিলেন না রাজ কুন্দ্রা। বরং ছিলেন শিল্পার মা সুনন্দা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলিবাগে ছুটি কাটাতে গেলেও শিল্পা কবে নাগাদ মুম্বাই ফিরবেন তা খোলাসা করেননি। এছাড়া সঙ্গে রাজ না থাকায় আবারো তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ধারণা করছেন— রাজের কাছ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। এছাড়া এটি রাজ-শিল্পার সংসার ভাঙারও ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর  মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com