1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গুলশানে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ঢাকা: রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com