
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখার উদ্যোগে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে বিএনপি ও যুবদলসহ সমমনা অঙ্গসংগঠনের ফরিদা চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
এতে উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক হুইপ ও জাতীয় সংসদ সদস্য মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি ফরিদা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান লিটন, নকলা উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন, মুক্তার হোসেন, নালিতাবাড়ী শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম সুজন, আলী আকবর চান্দু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ওয়ায়েজ মোঃ কালিমুল্লাহ টুকন, মিজানুর রহমান, লোকমান হোসেন, শহর যুবদলের আহবায়ক মিজানুর রহমান শোখন, সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আজিজ বাবু, দৌলত রাব্বানী রনি প্রমুখ উপস্থিত ছিলেন।