1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিসেম্বরে রণবীর-আলিয়ার বিয়ে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ আগামী ডিসেম্বরে বিয়ে করছেন- বুধবার সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। এরই মাঝে ছড়িয়ে পড়লো ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের খবর। শোনা যাচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনার মতো ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর দুজনেই নাকি তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। প্রযোজক ও পরিচালককে অনুরোধ করে ছবির শুটিং ডিসেম্বরের জায়গায় পরের বছর জানুয়ারিতে নিয়েছেন তারা। তবে এ ব্যাপারে বলিউডজুড়ে গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আলিয়া ও রণবীর।

তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে সোনি বলেন, ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।’ তবে সোনির কথায়, এখনো অনেক সময় আছে। ভবিষ্যতে কোনো একদিন হবে ঠিকই। তবে সেটা কবে তা তিনি জানেন না।

গত বছর এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে গত বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। ২০২০ সালেই বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com