1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোশাররফ করিম ড্রাইভার, যাত্রী মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ- দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন। এরপর ‘অগ্নি’, ‘অগ্নি-টু’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেন। এবার তিনি জনপ্রিয় অভিনতা মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘ড্রাইভার’।

এই ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। তার গাড়িতে যাত্রী হয়ে উঠবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সজলকে। আগামীকাল থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানান মাহিয়া মাহি।

মানিকগঞ্জে ‘ড্রাইভার’-এর শুটিং হবে। শুটিং শেষ করে চলতি বছরেই দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তীর এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। এদিকে এই নির্মাতার ‘মুক্তি’ সিনেমার ক্লাইমেক্স সিন বাকি আছে বলে জানান নির্মাতা।

এর আগে ২০১৭ সালে মোশাররফ করিম-মাহি ‘ফালতু’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। ওয়াজেদ আলী সুমনের এই সিনেমাটি শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com