1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে সিনেমার জন‌্য ক‌্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ‘মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি ভাষার ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তেলেগু ভাষার ‘শ্রী’ সিনেমার মাধ্যমে একই বছর দক্ষিণী সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত ৬৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘বাহুবলি’, ‘কেজিএফ’, ‘সাইরা নরসিমহা রেড্ডি’-এর মতো সিনেমা।

পরিচালক মেহের রমেশ ‘ভোলা শঙ্কর’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। আর এ সিনেমার জন‌্য ক‌্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।
টলিউড ডটনেটকে একটি সূত্র বলেন—‘তামান্না ভাটিয়ার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেন ‘মেগাস্টার’ চিরঞ্জীবী। এজন্য তিনি সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে নেওয়ার পরাশর্ম দেন। তামান্না তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই সিনেমার জন্য।’

তামিল ভাষার ‘ভেদেলাম’ সিনেমার রিমেক ‘ভোলা শঙ্কর’। ‘ভেদেলাম’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অজিত কুমার ও শ্রুতি হাসান। অজিত কুমার ও শ্রুতি হাসানের চরিত্র রূপায়ন করবেন চিরঞ্জীবী-তামান্না। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ। আগামী ১১ নভেম্বর মহরত অনুষ্ঠিত হবে, ১৫ নভেম্বর থেকে দৃশ‌্যধারণের কাজ শুরু করবেন নির্মাতা।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ চিরঞ্জীবীর হাতে রয়েছে। এর মধ‌্যে উল্লেখ‌যোগ‌্য হলো ‘গডফাদার’। এটি মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেক। পলিটিক‌্যাল-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন মোহন রাজা। তার অভিনীত ‘আচার্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়েস্ট্রো’। তামান্না ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—নিতিন, যীশু সেনগুপ্ত, নরেশ প্রমুখ। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

বর্তমানে তামান্নার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘সেটিমার’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com