1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় একসঙ্গে মাশরাফি-অপু

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘বিগ ফ্যান’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তারা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসেছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। এমনকি পাড়া-মহল্লায় চায়ের আড্ডায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনা। এসব নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে ‘আল্টিমেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট’। প্রতিদিন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, সংস্কৃতি অঙ্গনের মানুষ ও ক্রিকেটপ্রেমীরা। আগামী কাল ৩ নভেম্বরের পর্বে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘আইকন, আইডল বলতে যদি কোনো খেলোয়াড়ের কথা বা ব্যক্তি মানুষের কথা বলা হয় তাহলে তিনি হলেন আমাদের মাশরাফি ভাই। নড়াইলে একবার অনুষ্ঠান করার সুযোগ হয়েছিল। অনুষ্ঠানটা তারই ছিল। ব্যক্তি মাশরাফি অসাধারণ মেধাসম্পন্ন এবং বুদ্ধিমান। তার পরিবারের সঙ্গেও আমার আত্মীক সম্পর্ক রয়েছে। আগামীকাল তার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেব- আশাকরি ভালো আলোচনা হবে।’

অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রিতীর বন্ধন’ সিনেমার শুটিং করছেন। এ ছাড়াও তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com