1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধুরীর বাসা ভাড়া ১৫ লাখ টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন। বিলাসবহুল এ বাড়ির ভাড়া বাবদ তাকে গুণতে হয়েছে মোটা অঙ্কের টাকা। যা মুম্বাইয়ের কারো কারো কাছে স্বপ্নের বাৎসরিক আয়।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ারফিট ডটকম এক প্রতিবেদনে, মুম্বাইয়ের ইন্ডিয়াবুলস ব্লু টাওয়ার সি-এর ৩০তলায় অবস্থিত মাধুরীর ফ্ল্যাটটি। এটি ৩ বছরের জন্য ভাড়া নিয়েছেন তিনি। গত ২৬ অক্টোবর ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৩৮ টাকা) জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন। এই ভবনে পাঁচটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন তিনি।

চুক্তিপত্রের তথ্য অনুযায়ী, প্রথম বছর প্রতি মাসে ভাড়া গুণতে হবে ১২ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৩৯ হাজার ৭৫১ টাকা), দ্বিতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ লাখ ১২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ১ হাজার ১২ টাকা), তৃতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ রাখ ৭৮ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৮৭ হাজার ১৮২ টাকা)।

চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন মাধুরী দীক্ষিত। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কলঙ্ক’। ২০১৯ সালের ১৭ এপ্রিল মুক্তি পায় এটি। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৪৬ কোটি রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com