1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, ৫ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ঢাকা: রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনে পাঁচজন মারা গেছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ‌

ধারণা করা হচ্ছে, মৃত পাঁচজন প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। মৃতরা কারখানাটির শ্রমিক ছিলেন বলে এখন পর্যন্ত জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com