1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নালিতাবাড়ীতে মুজিববর্ষ ফুটবল টূর্ণামেন্ট ফাইনালে বনকুড়া জয় স্পোর্টিং ক্লাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : মুজিববর্ষ ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় বনকুড়া জয় স্পোর্টিং ক্লাব আমলাতলি সততা স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাঁচিমৌ গ্রামে এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
কাঁচিমৌ টাইগার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে মুজিববর্ষ টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্নী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি তাওহিদুজ্জামান রোমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম। অন্যান্যের মধ্যে আরিফুর রহমান হীরা, আব্দুল মতিন, শাহিন আলম, রাসেল সরকার, সা’আদ আল জুনাইদ, তামিম হাসান, আল শাহরিয়ার হৃদয় দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত টূর্ণামেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রনেতা সাব্বির আহমেদ বাদশা। টূর্ণামেন্টে মোট ২২টি দল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com