1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাঁটুর বয়েসী শ্রুতির সঙ্গে রোমান্স করবেন বালাকৃষ্ণা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার বরেণ‌্য অভিনেতা বালাকৃষ্ণা। তাকে নিয়ে পরিচালক গোপিচাঁদ মালিনেনি নির্মাণ করছেন ‘এনবিকে১০৭’ শিরোনামে সিনেমা। এতে ৬১ বছর বয়েসী বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ৩৫ বছর বয়েসী শ্রুতি হাসানকে।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির গল্পে বালাকৃষ্ণের প্রেমে পড়বেন শ্রুতি হাসান। দীপাবলী উপলক্ষে সিনেমাটিতে শ্রুতি হাসানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক গোপিচাঁদ। এই নির্মাতার সঙ্গে বালাকৃষ্ণা ও শ্রুতি হাসানের এটিই প্রথম কাজ।

পুরোপুরি বাণিজ‌্যিক ঘরানার এ সিনেমার চিত্রনাট‌্য রচিত হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে। শক্তিশালী একটি গল্পের জন‌্য অনেক গবেষণা করেছেন পরিচালক। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এস থম‌্যান।

শ্রুতি হাসান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাবাম’। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com