1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোশাররফ করিমকে পেয়ে খুশি পার্নো মিত্র

  • আপডেট টাইম :: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় জীবনে তার প্রাপ্তিও অনেক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবার নন্দিত এই অভিনেতার বিপরীতে বাংলাদেশের অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যাবে। এরই মধ্যে দুজনের কথা হয়েছে বলে জানা গেছে।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো- দারুণ খুশি হয়েছি। তার সঙ্গে ভিডিও কলেও কথা হয়েছে আমার।’ বলেছেন পার্নো।

এই সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন।

এদিকে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।

নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। শুটিং হবে রাজশাহীর গ্রামাঞ্চলে। চলতি বছরেই এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পার্নো মিত্র ২০১৬ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন। এতে ছিলেন প্রয়াত বলিউড তারকা ইরফান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com