1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন আনুশকা শেঠি

  • আপডেট টাইম :: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। গত বছর মুক্তি পায় এটি। এর পর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

রোববার (৭ নভেম্বর) ছিল আনুশকার জন্মদিন। বিশেষ এই দিনে নাম ঠিক হওয়া নতুন সিনেমার ঘোষণা দেন। এক টুইটে আনুশকা লিখেন—‘আপনাদের সবার সামনে আমার পরবর্তী সিনেমার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার পরবর্তী সিনেমার পরিচালক মহেশ বাবু পি।’

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন‌্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।

এখনো আনুশকার নতুন সিনেমার নাম চূড়ান্ত হয়নি। এটি প্রযোজনা করবেন ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা-ও জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com