1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ৬ ইজিবাইক যাত্রী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং ৫ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘাতক কোচটিকে জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com