1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

২০ মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে প্রায় ২০ মাস পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রথম মৃত্যু ঘটেছিল এর ১০ দিন পর ১৮ মার্চ। এরপর কম-বেশি মৃত্যু হলেও ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি। তারপর শনিবারের (২০ নভেম্বর, ২০২১) আগে মৃত্যুশূন্য দিন আর ছিল না।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৪৬ জন।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ নভেম্বর সকাল ৮টা থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com