1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের জমি অবাধে অবৈধ দখল

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন নগরী কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরের স্থাপনা উচ্ছেদের জায়গা আবারো দখল করে স্থাপনা তোলার কাজ শুরু করেছে। বেশ কিছুদিন দিন ধরে চলছে এসব অবৈধ স্থাপনা তোলার হিড়িক। চলছে অগ্রিম জামানত তুলে ভাড়াটে দোকান বসানোর প্রক্রিয়া। ফলে একদিকে বেহাত হচ্ছে পাউবোর জায়গা। হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। দখলকৃত জায়গায় এসব স্থাপনা তোলা এখন ব্যবসায় পরিণত হয়েছে। যেনো ফ্রি-স্টাইলে দখল, পর্যটন নগরী কুয়াকাটায় অবাধে চলছে দখল-বেদখল। কুয়াকাটা সৈকতের বেড়িবাঁধ-চৌরাস্তা থেকে একটু পূর্বদিকে যেতেই বাঁধের ডানদিকে চোখে পড়বে এসব অবৈধ স্থাপনা তোলার কাজ। দিনে-রাতে ২৪ ঘন্টাই এ দখল চলছে।
অভিযুক্ত এক ব্যক্তি জানান, আপাতত সৈকতের সী-বিচ থেকে উচ্ছেদ হওয়া ছোট দোকানদারদের কোনরকমে দোকান করার জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে। পরে তো এরা আবার এরা উচ্ছেদ হবেই।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, ওই পোল্ডারের বাঁধের উন্নয়ন কাজ চলছে। তাই স্লোপের জমি দখলের কোন সুযোগ নেই। প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com