1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনমন্ত্রীকে স্মারকলিপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএনপির ১৫ জন আইনজীবী আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে এ স্মারকলিপি দেন।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারা আলোচনায় আমি এখন যেতে চাই না। আমাদের স্বাভাবিক আইনে মতপার্থক্য থাকবে। আমারও আপনাদের সঙ্গে আইনে মতপার্থক্য আছে। আপনারা যে ৪০১ ধারা-উপধারার কথা বলেছেন, সেখানে আপনারা বলেছেন কোথাও বিদেশ যাওয়া যাবে না কথাটি বলা নেই। সেখানে বিদেশ যাওয়ার বিষয়ে বলা না থাকলেও একটা কথা বলা আছে, সেটা হলো শর্তযুক্ত বা শর্তমুক্ত। সেখানে দুটি শর্ত দেওয়া হয়েছে। আমি সেই আইনের দিকে যাবো না।

তিনি বলেন, আপনারা যে স্মারকলিপি দিয়েছেন সেটা আমি অবশ্যই পর্যালোচনা করবো। তবে সিদ্ধান্ত ও মতামতের ব্যাপারে আলোচনার প্রয়োজন আছে। সেটা আমরা করবো।

‘আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটা মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তখন কিন্তু কোনো দাবি তুলতে হয়নি, প্রধানমন্ত্রী নিজেই করেছেন। সেক্ষেত্রে মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানবিকতা দেখাতে জানেন।’

আনিসুল হক বলেন, ‘আমি আজ স্মারকলিপি নিলাম। কিন্তু আজ যদি প্রিম্যাচিউর্ড কিছু বলি সেটা সঠিক হবে না। আমাকে একটু সময় দিতে হবে। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করবো। কেউ জানে বেঁচে থাকুক বা জানে বেঁচে না থাকুক সেটা আমাদের উদ্দেশ্য নয়। বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে সেটা সাই জানেন। তাই আমি এটা নিয়ে একটু আলাপ-আলোচনা করি, পরীক্ষা-নিরীক্ষা করার পরে তারপর…।’

আইনমন্ত্রী বলেন, এটার ফাইল আমার হাতে, আপনারা আসবেন বলে আমি ফাইলটি ডিসপোজ করিনি। নিশ্চয়ই আমরা এই দিকটা দেখবো। আমি আলাপ-আলোচনা করে গুরুত্ব দিয়ে যতটুকু সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সেভাবেই সিদ্ধান্ত নেবো।

এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে মো. ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নীতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, মো. বদরুদ্দোজা চৌধুরী, মো. রুহুল কুদ্দুস (কাজল), আবেদ রাজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com