1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বাধীন জনগনতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষনা ‘র নায়ক মেননকে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ঐতিহাসিক স্বাধীন জনগনতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষনা দিবস উপলক্ষে ১৯৭০’র ২২ ফেব্রুয়ারি পল্টন ময়দানে বিশাল ছাত্র সমাবেশের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম নায়ক, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংগ্রামী জননেতা কমরেড রাশেদ খান মেননকে সংগ্রামী ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিএমএ মিলনায়তনে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভা শেষে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জননেতা জেবেল রহমান গানির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন দলের বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু ও নীলফামারী জেলা নেতা মোফাক্কারুল ইসলাম পেলব।

এসময় ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে ছাত্র ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন আয়োজিত জনসভা থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়েছিলো। আর সেই ডাকের সাথে জড়িত তৎকালিন প্রখ্যাত শ্রমিক নেতা কাজী জাফর আহমেদ, ডাকসুর সাবেক ভিপি ও তৎকালিন উদিয়মান কৃষক নেতা রাশেদ খান মেনন, ১১ দফা আন্দোলনের অন্যতম নেতা সেই সময়কালের ছাত্র ইউনিয়ন সভাপতি মোস্তফা জামাল হায়দার, সাধারণ সম্পাদক ও  মাহবুবউল্লা (ড. মাহবুবউল্লা) দেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা উচিত। কারণ সেটাই ছিল ছাত্র সমাজের পক্ষ থেকে প্রথম জনসভা করে প্রকাশ্যে স্বাধীনতার ডাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com