1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাফাহ ক্রসিং দখল করেছে ইসরায়েলি বাহিনী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ও মিশরের সীমান্তবর্তী শহর রাফাহ-এর ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

মিশর ও গাজার একমাত্র প্রবেশদ্বার হচ্ছে রাফাহ। এই পথ দিয়েই অধিকাংশ বিদেশি ত্রাণ গাজায় প্রবেশ করে।

মঙ্গলবার সকালে একজন সামরিক কর্মকর্তা বলেছেন, ‘এই মুহুর্তে আমাদের রাফাহ ক্রসিং এর গাজার অংশে অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এবং সীমান্তে নজরদারি করতে আমাদের বিশেষ বাহিনী  রয়েছে…আসন্ন ঘন্টাগুলোতে এটিই ঘটছে। অপারেশন শেষ হয়নি…আমি কোনো সময়সীমা দিতে পারছি না।’

মঙ্গলবার গাজা সীমান্ত কর্তৃপক্ষের মুখপাত্র রাফাহ ক্রসিংয়ে ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অঞ্চলের ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েল এমন সময় রাফাহ ক্রসিং দখল করলো, যখন মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার জন্য উপস্থিত হয়েছে হামাস। সোমবার রাতে হামাস নেতারা জানিয়েছেন, তারা সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবেন। তবে ইসরায়েল জানিয়েছে, আরো আলোচনার জন্য তারা কায়রোতে প্রতিনিধি পাঠাবে। হামাসের দেওয়া প্রস্তাবে ইসরায়েলের মূল দাবি মেনে নেওয়া হয়নি। তাই ওই প্রস্তাব তেল আবিব মেনে নেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com