1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা জানান রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করানো দরকার। আজকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। কিন্তু সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে তা বিলম্বিত করছে। তিন বারের এই সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। নয়তো এই দেশের সংগ্রামী মানুষ বসে থাকবে না বলে জানান রুহুল কবীর রিজভী।

এর আগে এদিন বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা শাখার সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ ঢাকার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com