1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

জাহাঙ্গীরের চেয়ারে কাউন্সিলর কিরন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরাখাস্ত হওয়ায় তার চেয়ারে বসতে যাচ্ছেন সিটি করপোরেশনে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগেও মেয়র মান্নানকে সরিয়ে একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কাউন্সিলর আসাদুর রহমান কিরণের অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

সিটি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দেয় মন্ত্রণালয়। তিন সদস্যের প্যানেলে প্রথমে আছেন নগরীর টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডর আওয়ামী লগেরদলীয় কাউন্সিলর আসাদুর রহমান, দুই নম্বরে আছেন একই এলাকার ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আলিম মোল্লা এবং তিন নম্বরে আছেন ১০ নম্বর ওয়ার্ডের আয়েশা আক্তার। সেই হিসেবে আগামী রোববার গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিচ্ছেন আসাদুর রহমান।

প্যানেল মেয়র আসাদুর রহমান বলেন, ‘আমি ইচ্ছে করে ভারপ্রাপ্ত মেয়র হইনি। এর আগেও আমি প্যানেল মেয়র থেকে তিন দফায় ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। তখন মন্ত্রনালয় দায়িত্ব দিয়েছিলো এখনও মন্ত্রনালয় থেকে আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com