1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

খালেদা জিয়ার জন‌্য বিদেশি চিকিৎসক আনার অনুমতি আছে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ‘বিএন‌পি চেয়ারপাসন বেগম খা‌লেদা জিয়া প্রিজনার। চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন।’

সোমবার (২৯ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শে‌ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা ব‌লেন।

তিনি বলেন, খা‌লেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে। তি‌নি চাইলে চি‌কিৎসাপত্র বি‌দে‌শি ডাক্তারদের দ্বারা দে‌খি‌য়ে চি‌কিৎসা নি‌তে পা‌রেন।

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের বে‌শিরভাগই বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন বলে জানা গেছে। বৈঠ‌কে কো‌ভিড-১৯, কপ-২৬, রো‌হিঙ্গা, জলবায়ুসহ এল‌ডি‌সি ইস্যু নি‌য়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, কপ-২৬, এলডিসি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com