1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

তারেক জিয়ার নির্দেশে কলাপাড়ায় যুবদলের কর্মীসভা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যার পর এই দীর্ঘসময় পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় নতুনবাজার বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মীসভা চলে। যুবদল নেতা হেলেনের কোরান-তেলোয়াতের মধ্যদিয়ে কর্মীসভা শুরু হয়।
কলাপাড়া উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কাজী আজিজুল হাকিম আরজু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও বরিশাল মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল (বরিশাল বিভাগ) ও পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো: মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির। সার্বিক পরিচালনায় ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও কলাপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক। কর্মীসভায় বক্তব্য রাখেন- পৌর যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেপারী, সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা যুবদলের সদস্য মজিবর রহমান, জেলা যুবদলের সদস্য মামুন সিকদার, যুবদল নেতা শামসুল আলম, ফোরকান তালুকদার, এ্যাড. আবুল হোসেন, রাসেল কবির মুরাদ, জিয়াউল হক প্রিন্স, লেখক রফিকুল ইসলাম, শাহিন মোল্লা, সোহাগ গাজী প্রমুখ।
কর্মীসভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবদল নেতা সাবেক জি,এস, নাসির উদ্দিন রতন, লিটু বিশ্বাস, সজল বিশ্বাস, সাবেক জিএস মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে তার নির্দেশক্রমে আগামীর যুবদলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com