
দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে ফিরোজ আলী খাঁন রাজ (২৯) নামের ভূয়া বিজিবি সদস্যকে আটক করেছে হিলি আই সিপি ক্যাম্পের চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হাসান। আটককৃত ফিরোজ জয়পুরহাট সদর চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।
হিলি আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চেকপোস্টে ফিরোজ আলী খাঁন রাজ নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেয়। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখতে চাইলে সে ভুয়া পরিচয়পত্র বাহির করে। এসময় কর্তবরত বিজিবি নায়েক রাকিব হাসান তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেন।
– আল হেলাল চৌধুরী