1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

অবৈধভাবে বালু উত্তোলন : সীমান্তে ১৯ ড্রেজার ধ্বংস, ১২শ ট্রাক বালু জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : প্রশাসনের নিষেধাজ্ঞা ও শর্ত অমান্য করে নিষিদ্ধ সীমানায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯টি শ্যালুচালিত ড্রেজার পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। একইসঙ্গে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২শ ট্রাক বালু জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন এবং ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, বারবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পর নিষেধাজ্ঞা করা হলেও কিছুতেই মানছে না বালু ব্যবসায়ীরা। ভ্রাম্যমান আদালত পরিচালনার পরপরই নালিতাবাড়ীর ভোগাই নদীর ভারত সীমান্তঘেঁষা নিষিদ্ধ ৩শ মিটার এবং নাকুগাঁও ব্রিজ থেকে নিষিদ্ধ ৫শ মিটার ও নাকুগাঁও গুচ্ছগ্রামের নদী তীরবর্তী অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে। ফলে নাকুগাঁও গুচ্ছগ্রাম ও সীমান্ত সড়কের নাকুগাঁও ভোগাই নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভিত্তিপ্রস্তর করা ব্রিজটি হুমকীর মুখে পড়ে। ইতিমধ্যেই ব্রিজের বেশকিছু পাইল বেরিয়ে পড়েছে এবং পাইলক্যাপ ধ্বসে যেতে শুরু করেছে। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। স্থানীয় বিজিবি সদস্যদের সহযোগিতায়

অভিযানকালে নালিতাবাড়ীর ভোগাই নদীর উল্লেখিত নিষিদ্ধ সীমানায় ১৭টি শ্যালুচালিত ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২শ ট্রাক বালু জব্দ করা হয়। এছাড়াও ঝিনাইগাতির মালিটিলা পাহাড়ি ঝিরিঘেঁষে দরবেশতলা পাহাড়ে ২টি শ্যালুচালিত ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com