1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

দিনাজপুর: দিনাজপুরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ  দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। সেখানে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯২ শতাংশ। বাতাসের  গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার ছিলো। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল থেকেই সূর্যের আলো থাকায় শীতের অনুভূতি কিছুটা কমে গেছে। তবে সন্ধ‌্যার পর থেকে স্বাভাবিক শীত অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরেই।

এছাড়াও রাজারহাটে ১১.০, রংপুরে ১২.৩, ডিমলায় ১১.৪, রাজশাহীতে ১৫.০, শ্রীমঙ্গলে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com