1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী ছাত্রদল নেতা শাকিলকে হত্যা, ডিবি হেফাজতে সংসদ সদস্যের ছেলে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা (JERA)-এর স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন।
জাপানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে প্রধানমন্ত্রীর এ পরিদর্শন গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলএনজি আমদানি, সংরক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে এ সফরের মাধ্যমে।

জেরা (JERA) জাপানের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং বিদ্যুৎ উৎপাদনসহ জ্বালানি সরবরাহের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। দেশটির বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহব্যবস্থায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এলএনজি অবকাঠামো এবং বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা বিশেষ গুরুত্ব বহন করে।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সরেজমিনে দেখার সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি খাতে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সম্ভাবনা বিবেচনার ক্ষেত্রেও এ ধরনের সফর তাৎপর্যপূর্ণ হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com