1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৩৩ জেলে জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী ছাত্রদল নেতা শাকিলকে হত্যা, ডিবি হেফাজতে সংসদ সদস্যের ছেলে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৩৩ জেলে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর কাচিকাটা থেকে হরিণা নৌ-সীমানা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০টি জেলে নৌকা ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর কাচিকাটা থেকে হরিণা নৌ-সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ-পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইনের নেতৃত্বে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর কাচিকাটা থেকে হরিণা নৌ-সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০ জেলেকে আটক করে নৌ পুলিশ। এ সময় ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০টি জেলে নৌকা ও সাত কেজি মা ইলিশ জব্দ করা হয়। তবে আটক জেলেদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ আরও জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের অবাধ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রাতভর নদীতে টহল ও অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতি নেওয়া এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট জেলেদের আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসাইন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে নৌ-পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার এবং মা ইলিশ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত নৌ-পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com