1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

ঝিনাইগাতীতে অবৈধ পাথরসহ একজন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সংরক্ষিত নওকুঁচি বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলিত পাথরসহ একটি পিকআপ জব্দ ও পাথর উত্তোলনকারী সাজু মিয়াকে আটক করেছে বন বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বানাইপাড়া গ্রামে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ জানায়, বেশ কিছুদিন যাবত গান্ধিগাঁও গ্রামের সাজু মিয়া (৩৮) সরকারী বনাঞ্চল ধ্বংস করে গজনী ফরেস্ট বিট এলাকা থেকে চুরি করে পাথর উত্তোলন করে আসছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওকুঁচির বানাইপাড়া বনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথর উত্তোলনকারী সাজু মিয়াকে পিকআপ ভর্তি অবৈধ পাথরসহ আটক করা হয়। তবে পিকআপ চালক পালিয়ে গেছে। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হচ্ছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com