1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বান্দরবানে আ.লীগ নেতা হত্যায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচনু মার্মাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে একটি সংগঠন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে কয়েক শতাধিক বাঙালী নারী-পুরুষ অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, ক্যাপ্টেন (অব:) তারু মিঞা এবং কাজী নাছিরুল আলম।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে।
এসময় এসব অবৈধ তৎরপতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালে ভূমিকা রাখার আহবান জানান তারা।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে জামছড়ি মুখপাড়া এলাকায় দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় একদল অস্ত্রধারী। এতে ঘটনাস্থলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত হন এবং ঘটনাস্থলে থাকা আতঙ্কে স্ট্রোক করে মারা যায় বাখইং মারমা নামে এক বৃদ্ধ। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও চারজন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com